June 13, 2026, 3:07 am

শিরোনাম :
একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী  রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম ​জ্বলছে ঢাকা: শুধু কি প্রকৃতির নিয়ম নাকি অপরিকল্পিত নগরায়ণের মাশুল? বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল  ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

দেশ-বিদেশে কর্মরত কুষ্টিয়ার দৌলতপুর স্থায়ী ঠিকানা এমন সাংবাদিকদের সংগঠন ‘দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া’র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন মেয়াদে পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক ভোরের কাগজের দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও সিটিজেন জার্নালের কুষ্টিয়া সংবাদদাতা এস আর সেলিম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এসএ টিভির সিনিয়র রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার তাশরিক সঞ্চয়।

শুক্রবার (১২ জুন) সংগঠনটির উপদেষ্টা দ্যা ডেইলি অবজারভার ও দৈনিক দিনকাল প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়। এর আগে সর্বসম্মতিক্রমে দৌলতপুর সাংবাদিক ফোরামের দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদি এই কমিটি গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে রয়েছেন- সহসভাপতি রিপন ফরায়েজী (চ্যানেল টোয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক সজল বিশ্বাস (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান রুবেল (দৈনিক সময়ের দিগন্ত), তথ্য ও যোগাযোগ সম্পাদক অন্তর আহম্মেদ সম্রাট (দৈনিক গণকণ্ঠ), দপ্তর সম্পাদক হাসনাউল হুসনা (দৈনিক জনবাণী), অর্থ সম্পাদক আবু জুবায়ের হোসেন লিমন (দৈনিক কুষ্টিয়ার কাগজ) উদযাপন ও আয়োজন সম্পাদক দৈনিক সাকিব আল হাসান (দৈনিক কুষ্টিয়া দর্পণ)।

ফোরামের কার্যনির্বাহী সদস্যরা হলেন- আরিফুল ইসলাম
(দৈনিক হাওয়া), সুমন মাহমুদ (দৈনিক প্রথম আলো), জাহিদুল ইসলাম (দৈনিক দেশের কণ্ঠ) এবং মেছবাহ উদ্দীন (দ্যা পিপলস নিউজ)।

প্রসঙ্গত, ‘সঠিক সিদ্ধান্ত এবং বস্তুনিষ্ঠ খবর’ এই স্লোগান নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া। তাশরিক সঞ্চয়কে আহ্বায়ক এবং এস আর সেলিমকে সদস্য সচিব করে যাত্রা শুরু করে দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া। ২০২৪ সালের অক্টোবরে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে এস আর সেলিম সভাপতি ও তাশরিক সঞ্চয় সাধারণ সম্পাদক মনোনীত হন। প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ও সাংবাদিকতার মান উন্নয়ন প্রসঙ্গে কাজ করে আসছে নিরপেক্ষ এই সংগঠনটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337
error: Content is protected !!