August 2, 2026, 12:04 pm

শিরোনাম :
গণভোট না মানলে বিএনপি অগণতান্ত্রিক দল হিসেবেই থাকবে : মুজিবুর রহমান সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশে বছরে ৩০ লাখ টন ই-বর্জ্য, টেকসই ব্যবস্থাপনায় জাতীয় জনসংলাপ গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল মানবাধিকারের সাইনবোর্ডে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি: সামনে এলো ‘পঞ্চম শ্রেণি পাস’ সামস সিন্ডিকেটের জালিয়াতি
রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পল্লবী থানার মামলায় তাকে ইসিবি চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, সাহেদের বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালত এ রায় ঘোষণা করেন।

পরে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র ্যাব)। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এ ঘটনার পর পালিয়ে যান সাহেদ। ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে র ্যাব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337