August 2, 2026, 12:03 pm

শিরোনাম :
গণভোট না মানলে বিএনপি অগণতান্ত্রিক দল হিসেবেই থাকবে : মুজিবুর রহমান সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশে বছরে ৩০ লাখ টন ই-বর্জ্য, টেকসই ব্যবস্থাপনায় জাতীয় জনসংলাপ গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল মানবাধিকারের সাইনবোর্ডে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি: সামনে এলো ‘পঞ্চম শ্রেণি পাস’ সামস সিন্ডিকেটের জালিয়াতি
গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বড় হওয়া পর্যন্ত তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। কারণ গাছ লাগানোর চেয়ে তা রক্ষা করাই বেশি কঠিন।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় রাজশাহী নগরের নজরুল ভিলেজে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এবারের মেলার প্রতিপাদ্য ছিল- বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ।

মিজানুর রহমান মিনু বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনা। সম্মিলিত উদ্যোগে সেই লক্ষ্য অর্জন সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল, যার স্বীকৃতি হিসেবে রাজশাহী জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছিল।

তিনি আরও বলেন, রাজশাহীকে আবারও একটি সবুজ নগরীতে পরিণত করতে সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। নগরের খালি জায়গাসহ যেখানে সম্ভব সেখানে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

নিজের মেয়াদকালের প্রসঙ্গ তুলে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ব্যাপক বৃক্ষরোপণ করেছিলাম। সেই ধারাবাহিকতা আবারও ফিরিয়ে এনে রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।

নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বৃক্ষরোপণ করুন, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা পুলিশ সুপার নাইমুল হাছান এবং বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র ্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

১৫ দিনব্যাপী এ বিভাগীয় বৃক্ষমেলায় ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337