August 2, 2026, 12:05 pm

শিরোনাম :
গণভোট না মানলে বিএনপি অগণতান্ত্রিক দল হিসেবেই থাকবে : মুজিবুর রহমান সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশে বছরে ৩০ লাখ টন ই-বর্জ্য, টেকসই ব্যবস্থাপনায় জাতীয় জনসংলাপ গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল মানবাধিকারের সাইনবোর্ডে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি: সামনে এলো ‘পঞ্চম শ্রেণি পাস’ সামস সিন্ডিকেটের জালিয়াতি
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ডি.পি.এল -২০২৬ ক্রিকেট টুর্নামেন্ট

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ডি.পি.এল -২০২৬ ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া তে অনুষ্ঠিত হলো ধুমখাটিয়া প্রিমিয়ার লীগ (ডিপিএল) সিজন -২। শনিবার (৩০ মে)  ধুমখাটিয়া আকবারিয়া জামে মসজিদ মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ডে নাইট  ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ধুমখাটিয়া বয়েজ এর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট  ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রংপুরের  জাতীয় স্কুল পর্যায় ও বিভাগী পর্যায়ে সাবেক খেলোয়াড়ও খেলায় অংশ নেওয়ায় গ্রামীণ মাঠেই আন্তর্জাতিক আবহ তৈরি হয়।
খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। আট দলের সমর্থকদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে পুরো মাঠ মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ  এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
ধুমখাটিয়া বয়েজ এর আয়োজক কমিটি বলেন, ধুমখাটিয়া প্রিমিয়ার লীগ (ডিপিএল) সিজন -২ সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন ক্রীড়া আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ধুমখাটিয়া বয়েজ এর আয়োজক কমিটি বলেন আরো বলেন ক্রিকেট খেলার পাশাপাশি আমাদের  কিছু চকপ্রদ খেলার আয়োজন করা হয়েছে সেখানে শিশু কিশোর দের জন্য বিস্কুট দৌড়, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজো, স্থানীয় মা-বোনদের জন্য বালিস খেলা ইত্যাদি। আশা করি পরবর্তী সিজনে আমরা আরো নতুন কিছু যুক্ত করবো।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনটি স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337