May 30, 2026, 7:38 am

শিরোনাম :
মুম্বাইকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে রাজস্থান

মুম্বাইকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে রাজস্থান

নিউজ ডেস্ক : চতুর্থ ও শেষ দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের প্লে-অফ নিশ্চিত করল রাজস্থান রয়্যালস।

আজ টুর্নামেন্টের ৬৯তম ম্যাচে রাজস্থান ৩০ রানে হারায় পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে। এই জয়ে ১৪ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠল রাজস্থান।

রাজস্থানের জয়ে প্লে-অফে খেলার আশা ভঙ্গ হল পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের। ১৪ ম্যাচে পাঞ্জাব ১৫ ও ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট আছে কলকাতার।

পাঞ্জাবের আর কোন খেলা নেই। কলকাতার ১টি ম্যাচ বাকী আছে। নিজেদের শেষ ম্যাচ জিতলেও, রাজস্থানের ১৬ পয়েন্ট টপকাতে পারবে না কলকাতা।

মুম্বাইয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২০৫ রান করে রাজস্থান। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান করে মুম্বাই।

রাজস্থান ছাড়াও আগেই প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দারাবাদ। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হওয়ায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে ব্যাঙ্গালুরু ও গুজরাট। এ ম্যাচটি হবে ২৬ মে।

আর পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল হওয়ায় ২৭ মে এলিমিনেটর ম্যাচ খেলবে হায়দারাবাদ ও রাজস্থান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337