May 30, 2026, 7:27 am

শিরোনাম :
৮ বলেই আইপিএল শেষ পাথিরানার

৮ বলেই আইপিএল শেষ পাথিরানার

নিউজ ডেস্ক : মাত্র ৮ বল করার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের শ্রীলংকার পেসার মাথিশা পাথিরানা।

পাথিরানার বদলি হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার লাভনিথ সিসোদিয়াকে দলে নিল কলকাতা। ৩০ লাখ রুপিতে কলকাতায় যোগ দিলেন সিসোদিয়া। আইপিএলের গত নিলামে পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে ভেড়ায় কলকাতা।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পায়েন ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি পাথিরানা। খেলার মত ফিট না হাওয়ায় পাথিরানাকে অনাপত্তি (এনওসি) দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আইপিএলে যোগ দেন তিনি। কেকেআর শিবিরে যোগ দিলেও দলের কম্বিনেশনের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলানো হয়নি তার।

অবশেষে গত ১৬ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে এবারের আইপিএল প্রথম খেলার সুযোগ পান পাথিরানা। ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নেমে ১.২ ওভার বল করেই বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। শেষ পর্যন্ত আইপিএল থেকে ছিটকে যান এই ডান-হাতি পেসার।

পাথিরানার জায়গায় সুযোগ পাওয়া বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটার সিসোদিয়া কর্নাটকের হয়ে ১৫টি টি-টোয়েন্টিতে ১২৪ রান করেছেন। এর আগে আইপিএল ব্যাঙ্গালুরু এবং কোলকাতা দলে থাকলেও কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337