August 4, 2026, 3:54 pm

শিরোনাম :
ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

Oplus_131072

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল যদি আবারও ইরানের ওপর হামলা চালায়, তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন।

মঙ্গলবার (০৯ জুন) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প বলেন, আমি বলেছি, তোমাকে সতর্ক থাকতে হবে। নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।

রোববার ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর পরিস্থিতির উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এরপর রাতে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প তাকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান।

ট্রাম্প বলেন, ইরান আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে তারা আর কোনো হামলা চালাবে না এবং তারা আমাদের কাছে অনুরোধ করেছে যেন আমরা ইসরায়েলকে আর কোনো হামলা না চালানোর কথা জানাই।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট তাকে যা বলেছেন, সেটিকে কোনোভাবেই সমর্থন হিসেবে ব্যাখ্যা করার সুযোগ ছিল না। তাকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে প্রেসিডেন্ট এ ধরনের পদক্ষেপের পক্ষে নন। কিন্তু তিনি নিজের মতোই কাজ করেন।

ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের রাজনীতিতে টিকে থাকতে নেতানিয়াহুর জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন, আর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে টিকে থাকতে ট্রাম্পের জন্য যুদ্ধের অবসান প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337