July 15, 2026, 8:42 am

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

Oplus_131072

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক ও শান্তি চুক্তি রোববার সই হবে। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি আবার সব জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। খবর শাফাক নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এ চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সম্পূর্ণ বিপরীত। তার দাবি, নতুন চুক্তির ফলে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।

ট্রাম্প আরও বলেন, এ চুক্তির সঙ্গে ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানান, ইরানের অবশিষ্ট পারমাণবিক উপকরণ ভবিষ্যতে ধ্বংস করা হবে।

তবে ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তিনি স্পষ্ট করে জানান, চুক্তিটি রোববার সই হচ্ছে না।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে এবং ২৪ ঘণ্টার মধ্যে তা ইলেকট্রনিকভাবে সই হতে পারে। তবে তিনি কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাতে অন্য বিকল্পও রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, সেই পরিস্থিতি আর তৈরি হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337
error: Content is protected !!