May 30, 2026, 11:37 am

শিরোনাম :
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৮ দিনের ছুটি, খোলা থাকবে হল

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৮ দিনের ছুটি, খোলা থাকবে হল

পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

তিনি বলেন, আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একই সময়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ২২ ও ২৩ মে সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিনের ছুটি পাচ্ছে। এ ছাড়া, ৫ ও ৬ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রমও আরও দুই দিন বন্ধ থাকবে।

সব মিলিয়ে দীর্ঘ এই ছুটির পর আগামী ৮ জুন (সোমবার) থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে। প্রশাসনিক কার্যক্রম ৭ জুন (রোববার) থেকে পুনরায় চালু হবে বলেও জানান তিনি।

আবাসিক হলগুলো খোলা থাকবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ছুটির সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাই তাদের সুবিধার্থে হল খোলা থাকবে এবং ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337