July 15, 2026, 2:10 pm
রংপুর কালেক্টরেট ঈদগাহে জেলার প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
জানা গেছে, রংপুর কালেক্টরেট ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।
তবে ঈদের দিন আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এদিকে, প্রধান জামাতের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
Leave a Reply