July 15, 2026, 10:37 am

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

Oplus_131072

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে না, তখনো দেশ ও জনগণের স্বার্থে কথা বলে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক কিংবা বিরোধী অবস্থানে থাকুক, সবসময় দলের প্রধান অঙ্গীকার থাকে দেশ ও দেশের মানুষের কল্যাণ।

তিনি বলেন, ভবিষ্যতেও আমরা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাব। এটাই বিএনপির মূল লক্ষ্য, এটাই আমাদের প্রতিজ্ঞা এবং এটাই একমাত্র উদ্দেশ্য।

শনিবার (১৩ জুন) বিকেল ৫টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত অংশ নেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, আজকে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এখানে আরেকটি ভিত্তিপ্রস্তরের ইতিহাস রয়েছে। যাদের বয়স ২৫ বছরের কম, তারা হয়তো জানেন না আজ থেকে ২৫ বছর আগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। ২৫ বছর পর আবারও দেশনেত্রী খালেদা জিয়ারই দল বিএনপি সরকারের মাধ্যমে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এর মাধ্যমে বারবার একটি বিষয় প্রমাণিত হয়েছে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখন জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে কাজ করে। এখানে যে দুটি কলেজ রয়েছে সেই কলেজ দুটি দেশনেত্রী দিয়ে গিয়েছিলেন, তার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল।

পেকুয়াবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ মাঠে আমি বহু বছর আগে একবার জনসভা করেছিলাম। তখন গরু, ছাগল, হাঁস-মুরগি বিতরণ করেছিলাম। ভবিষ্যতেও আমি এ মাঠে আবার আসব, আপনাদের সঙ্গে কথা বলব এবং একটি বিশাল জনসভা করব, ইনশাআল্লাহ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2026 Desh-bangla.Com
Design & Developed BY PJM1337
error: Content is protected !!